সোয়াইন ফ্লু’র থেকে ১০ গুণ ভয়ংকর করোনা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24
The logo of the World Health Organization is seen at the WHO headquarters in Geneva, Switzerland, Thursday, June 11, 2009. The World Health Organization held an emergency swine flu meeting Thursday and was likely to declare the first flu pandemic in 41 years as infections climbed in the United States, Europe, Australia, South America and elsewhere. (AP Photo/Anja Niedringhaus)


শুরুতে মনে করা হয়েছিল, আর দশটা সাধারণ ফ্লু এর মতো আচরণ করবে করোনা ভাইরাস। কিন্তু যতই দিন গিয়েছে, ভয়ংকর হয়ে উঠেছে করোনা।

মহামারি আকার ধারণ করা এ ভাইরাস সোয়াইন ফ্লু’র থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সোমবার এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

জেনেভা থেকে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক বিবৃতিতে জানান, সোয়াইন ফ্লু’র থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

তিনি বলেন, ‘আমরা জানি করোনা ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি প্রাণঘাতী। নার্সিং হোমের মত জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।

২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছিল ১৮ হাজারের বেশি জনের।