হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে ভর্তি হয়েছেন তিনি তার কারন এখনো জানা যায়নি।

এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তার শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনও স্পষ্ট নয়।

অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি।

আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।