হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে এখন থেকে ফি লাগবে ১০০ টাকা। এছাড়া বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে ৩০০ টাকা।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এখনো এ বিষয়ে প্রজ্ঞাপন হয়নি। মন্ত্রী ফাইল স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন জারি হবে।
উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনা ফিতে এই পরীক্ষা করা হতো।
পরে ২৯ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি দিতে হতো ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৫০০ টাকা।

