৭ই মার্চ এবং ৭ জুন পালনে দ্বিধা যাদের তারা মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাসী নয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

যারা ঐতিহাসিক ৭ই মার্চ এবং ৭ জুন পালনে অস্বীকৃতি জানায় তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (৭জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, মুজিবশতবর্ষে ৭ জুনের তাৎপর্য অনেক গভীর। ৬ দফা বাঙালির মুক্তির সনদ। এই ৬ দফা স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক। ৬ দফা স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত আন্দোলন শুরু হয় এবং ৭ই জুন থেকে ৭ই মার্চ মূলত স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়।

দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি করোনা মোকাবেলার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক। একদিকে মানুষকে বাঁচানো অন্যাদিকে করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।