দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যেই অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলেও এবার যাত্রী সংকটের কারণে আজ ২ জুন থেকে এই তিন রুটের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।
এর পাশাপাশি বিমান ভাড়া কমানোর চিন্তা করছে বিমান।
এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

