এবার করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক নারীর। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, মৃত ওই নারী গত কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও বিষয়টি গোপন রেখেছিলেন সকলের কাছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছেন রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাছাড়া নারায়ণগঞ্জ থেকে আসা অথবা অসুস্থ হওয়ার বিষয়টি আগে থেকে কেউ অবগত করেনি।
এ বিষয়ে ওই এলাকার ইউনিয়ন পরিষদ সচিব ফারুক মিয়া বলেন, মৃত নারীর স্বামী নারায়ণগঞ্জে চাকরির সুবাদে সেখানে থাকেন। কিছুদিন আগে ওই নারী তার স্বামীর কাছ থেকে আখাউড়া আসেন।
তবে মৃত নারীর পরিবারের দাবি যে তিনি স্ট্রোক করে মারা গেছেন। কিন্তু স্থানীয় সূত্রে কয়েকজনের দেয়া বরাতে জানা যায়, মৃত্যুর আগে তার করোনার সকল উপসর্গই ছিল।
পেপার’স লাইফ/খবর/জেলা

