দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৯৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৭১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন জন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

