ভারতে করোনাভাইরাসের কারণে এয়ার ইন্ডিয়ার সকল ফ্লাইট বাতিলের কারণে বুকিং বন্ধ হয়েছে। কিন্তু এবার নির্বাচিত কয়েকটি রাজ্যে অভ্যন্তরীণ ফ্লাইট চালানোর জন্য আগামী ৪ জুন থেকে বুকিং শুরু করেছে এয়ার ইন্ডিয়া। সেইসাথে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বুকিং শুরু ১ জুন থেকে।
শনিবার এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতির কারণে আগামী ৩ মে পর্যন্ত সকল অভ্যন্তরীণ ফ্লাইটের বুকিং গ্রহণ করা হচ্ছে না। আর আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বুকিং বন্ধ আছে।’
অর্থাৎ ৩ মে পর্যন্ত অভ্যন্তরীণ ও ৩১ মে পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আগামী ৪ মে থেকে নির্বাচিত কয়েকটি অভ্যন্তরীণ এবং ১ জুন থেকে নির্বাচিত আন্তর্জাতিক ফ্লাইটের বুকিং চালু করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী গত ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়। পরে তা বাড়িয়ে আগামী ৩ মে পর্যন্ত করা হয়েছে। সেই সময় পর্যন্ত যাবতীয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়েছিল।

