ইতালিতে আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস ঘরবন্দি থাকার পর আজ থেকে আবার রাজধানী রোমসহ দেশটির বড় বড় শহরগুলো কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে যাচ্ছে।

অর্থনীতির কথা চিন্তা করে আজ সোমবার থেকে দেশজুড়ে লকডাউন আংশিক শিথিল করছে পশ্চিম ইউরোপের দেশ ইতালি।

জানা গেছে, লকডাউন শিথিলের এ পর্যায়ে আপাতত সীমিত আকারে বার, রেস্টুরেন্ট, খুচরা ও পাইকারি দোকানপাট, স্টেশনারি, বইয়ের দোকান, শিশুদের পোশাকের দোকান, কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৮ মে থেকে খুলবে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রদর্শনী, জাদুঘর, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার। ১ জুন থেকে খোলা যাবে বড় রেস্টুরেন্ট, বার, সেলুন, ম্যাসেজ সেন্টার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খোলার কথা রয়েছে।

ইতালি এমন এক সময়ে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিল যখন দেশটি করোনা সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যায় দ্বিতীয় ও আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে।

গতকাল রবিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৯ হাজার ও মৃতের সংখ্যা ২৮ হাজার ৭০০ ছাড়িয়েছে। শনিবারও ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ গেছে ৪৭৪ জনের।

তবে দেশটিতে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৮০ হাজার রোগী।

গতকাল রোমের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেন, ‘এখন ভাইরাসটির সঙ্গে সহাবস্থানের পর্যায় সবার জন্য শুরু হতে যাচ্ছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে সংক্রমণ আবারও বাড়তে পারে। এখনো ঝুঁকি আছে, আমাদের অবশ্যই এটা পদ্ধতিগতভাবে ও কঠোরতার সঙ্গে মোকাবিলা করতে হবে।’

লকডাউন শিথিল করা হলেও কোভিড-১৯ এর প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে গণপরিবহনসহ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। সেইসঙ্গে বজায় রাখতে নিরাপদ শারীরিক দূরত্ব। তবে বাইরে বের হওয়ার কারণ কর্তৃপক্ষের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।

এর মধ্যে পারিবারিক বড় অনুষ্ঠান অথবা পুনর্মিলনী করা যাবে না। কারও অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়ো হওয়া যাবে না সর্বোচ্চ ১৫ জনের বেশি মানুষ। খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়, চিকিৎসকের সাক্ষাৎ এবং ফার্মেসিতে যাওয়া যাবে।

শর্তে আরও বলা হয়েছে, মানুষ নিজ এলাকার লেক, সমুদ্র সৈকত এবং পর্বতমালায় ভ্রমণ ও নিজস্ব এলাকায় হাঁটা, দৌড়ানো এবং সাইক্লিং করতে পারবে। তবে একত্রে বেশি মানুষ একসঙ্গে জড়ো হওয়া যাবে না। সবাইকে কমপক্ষে এক মিটার দূরত্বে অবস্থান করতে হবে।