উপনির্বাচনে ভোট দিতে গিয়ে করোনায় আক্রান্ত হলে দায় নেবে না ইসি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চলমান করোনা পরিস্থিতির মধ্যেই দেশের দুটি সংসদীয় আসনের উপনির্বাচনে কেউ ভোট দিতে গিয়ে করোনায় আক্রান্ত হলে কোন ধরনের দায় নির্বাচন কমিশন(ইসি) নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা।

শনিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

আগামী ১৪ জুলাই বগুড়া-১ আসনের নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি আরো জানান, ২ শতাংশ ভোট হলেও নির্বাচনের উপর প্রভাব পড়বে না।

বন্যা-বর্ষাবাদল, দুর্যোগ মাথায় রেখেও সংবিধানের বাধ্যবাধকতার জন্য এই সময়ে নির্বাচন করতে হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।