দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৮৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৮৩৪ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জন। এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ২৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ৬,৪৮৬ জন। দেশের ৪৭ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সর্বোচ্চ করোনাভাইরাস রোগী শনাক্তের দেশ যুক্তরাষ্ট্রে১৬ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৯৫ হাজার মানুষের।
শুক্রবার তৃতীয় স্থানে নেমে যাওয়া রাশিয়াতে মোট শনাক্ত হয়েছে তিন লাখ ২৬ হাজার ৪৪৮ জন। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্ব জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ১০ হাজার ৬৫ জনে।

