করোনায় প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে আরও অনেক নাম। তবে মৃতের সংখ্যা এবং সুস্থ হওয়ার সংখ্যা সম্পর্কে এবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
কিন্তু বিশ্বে এমন কয়েকটি দেশ আছে যেখানে এখনো করোনার কালো থাবা পড়েনি। করোনার ছবল থেকে মুক্ত আছে বিশ্বের ১৫ টি দেশ।
ওশেনিয়ার কিরিবাতি, টুভ্যালু, টংগা, সামোয়া, মার্শাল, স্যালেমন, নাউরু, পালাও, ভানুয়াতু এবং সংযুক্ত রাষ্ট্র মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জে করোনা আঘাত হানেনি। এদের মধ্যে বেশিরভাগ দেশেই আগে থেকেই বন্ধ করা হয়েছে ফ্লাইট।
এশিয়ার উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এখনো করোনা মুক্ত আছে। উত্তর কোরিয়ায় লকডাউন জারি না করা হলেও চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার চীনের কাছ থেকে কিট নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে জানুয়ারিতে। এদিকে পুরো দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছে তাজিকিস্তানে। বাইরের দেশ থেকে যেনো কেই আসতে না পারে সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
তবে জনসমাবেশে কোন ধরণের নিষেধাজ্ঞা ছিল না দেশটিতে। তুর্কমেনিস্তান শুরু থেকেই অযোগ্য স্বাস্থসেবার জন্য পরিচিতি।
তবে এখানেও মেলেনি করোনা রোগী। দেশটির কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই সাথে গেল সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। তবে দেশটির সত্য গোপন করার ইতিহাস রয়েছে। যা এর আগে ১৯২০ সালে প্লেগের সময়ও অনুসরণ করা হয়েছিল।
আফ্রিকার যে দুটি দেশ করোনা থেকে মুক্ত তারা হলো লেসোথো এবং কোমোরোস।
