প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সারাবিশ্ব এপ্রিলেই মুক্ত হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
সেইসাথে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়টি মেনে চললেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান।
এ বিষয়ে বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের সাবেক পরিচালক অধ্যাপক সিকোরা বলছেন চীন এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে নেওয়া তথ্য অনুযায়ী জানা যায় করোনায় মৃতের সংখ্যা এ মাসের শেষেই নিয়ন্ত্রণে চলে আসবে।
করোনায় ঠিক কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে তা মোট জনসংখ্যার সংখ্যার হিসেবে শতকরা বের করতে হবে। এ থেকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সামাজিক দূরত্বের মত বিষয়টিও শিথিল করা যাবে।
পেপার’স লাইফ/ নিউজ/গবেষণা

