এপ্রিল জুড়ে হতে পারে ঝড়-বৃষ্টি : আবহাওয়া অধিদপ্তর


আজও দেশের প্রায় সব জেলায় বৃষ্টি'র সম্ভাবনা

এপ্রিলের শেষভাগে এসে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে, এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। এমনকি দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের অনেক জায়গায় আজ বুধবার দমকা ও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানা যায়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড় হতে পারে।