ঐতিহাসিক শোলাকিয়ায় হচ্ছে না এবারের ঈদের জামাত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান করোনা সংক্রমণের কারণে এবার ১৯৩তম ঈদ-উল-ফিতরের জামাত হচ্ছে না।

জনশ্রতি আছে যে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় তিনি জানান, দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এবার এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালের জঙ্গি হামলার পরও এই ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়েছিল।

এ বিষয়ে সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ধর্ম মন্ত্রণালয়ের মিটিয়ের মাধ‌্যমে জানানো হয়েছে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। ১৮৪ নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয় বিধায় তাদের শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে না।

যেহেতু ঈদ-উল-ফিতরের জামাত তাই সকাল ৮টা থেকে এক ঘণ্টা পরপর একাধিক জামাত করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া মসজিদে জামাতের ক্ষেত্রেও কয়েকটি শর্ত রয়েছে। মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের জায়গা পরিষ্কার করে দিতে হবে। নামাজের সার্বিক বিষয় নিয়ে ঈদের কয়েকদিন আগে আলেমা ও মুসল্লিদের নিয়ে একটা মিটিংও করবো আমরা।