করোনার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা বাংলাদেশের আছে: প্রধানমন্ত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনার সাথে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন এই সংকটময় সময়ে সরকার দেশবাসীর পাশে আছে। সেইসাথে তিনি এই ভাইরাস রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার (২৯ মার্চ) বিকালে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্যের সঙ্গে এই সংকট মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেন, করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে।

বাঙালি কখনও হারেনি, আমরা কখনও হারবো না। এ আত্মবিশ্বাস সবাইকে রাখতে হবে। তিনি বলেন, নিজেদের সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত রাখতে হবে।

অন্যদের প্রতিও আমাদের একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ নিয়ে চললে দ্রুতই আমরা এ অবস্থা থেকে উত্তরণ করতে পারবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের খাদ্যে কোনও সমস্যা হবে না। আমরা আমাদের চালাতে পারবো, পাশাপাশি আমরা অনেককে সহযোগিতা করতে পারবো।

এসময় গণভবনে করোনা সংকট মোকাবেলায় সরকারকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও, দেশের কয়েকটি খ্যাতনামা ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা সংকট মোকাবিলায় অর্থ সহায়তা দেওয়া হয়।

এদিন করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান এবং ২০ হাজার পিস পিপিই প্রদান করা হয়।

দেশে এখন করোনা পরিস্থিতি ভালো অবস্থায় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। গতকালও আমরা সেটা দেখেছি। এটা একটা ভালো লক্ষণ। এ অবস্থাটা আমাদের বজায় রাখতে হবে।

সরকার প্রধান আরও বলেন, করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন দেশ বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা চায়। এ ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত আছে।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়