করোনায় প্রাণ গেল আরও দুই পুলিশ সদস্যের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দু’জন সদস্য মারা গেছেন। তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) এস এম মুকুল মিয়া (৫৫) ও কনস্টেবল আবুল হোসেন আজাদ (৫১)। এ নিয়ে বাংলাদেশ পুলিশের মৃতের সংখ্যা ২৬ জন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, সোমবার (১৫) জুন এসআই মুকুল রাজধানীর ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।