ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩০১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।
সেইসাথে এখন পর্যন্ত করোনা আক্রান্তে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৬ জন। সবমিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩০১।
তবে আশার খবর এই যে, এখনও পর্যন্ত ১৫৭ জন করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক

