কুড়িগ্রামে করোনাভাইরাস সচেতনতা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি

করোনা ভাইরাস রোধে কুড়িগ্রামে চতুর্থ দিনের মতো কাঁচা বাজার, নিত্যপন্য ও ঔষধের দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। কাঁচা বাজারে লোকজনের কিছুটা সমাগম থাকলেও প্রায় ফাকা পড়ে থাকছে শহর এলাকা।

সড়কে রিকসা, অটো রিকসা ও মোটরসাইকেল ছাড়া অন্য কোন যান-বাহন চোখে পড়ছে না। গত তিন দিনের তুলনায় সড়কে চলাচলকারী লোকজনের সংখ্যা সামান্য বেড়েছে। তবে সকল বয়সের মানুষ মাস্ক পড়ে চলাচল করছে।

পৌরসভা, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠনগুলো জেলা ও উপজেলা শহরের গুরুত্বপুর্ণ এলাকায় জীবানু নাশক স্প্রে অব্যাহত রেখেছে। সেই সাথে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।