কুড়িগ্রামে রৌমারী সীমান্তে গাজা ও ইয়াবাসহ এক মাদককারবারী আটক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি গাজা ও ৯২পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান (৩৫) নামে এক মাদককারবারীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা।

মঙ্গলবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস এম আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের খেয়ারচর বিওপি’র হাবিলদার ফরিদ শিকদারের নেতৃত্বে ৪ সদস্যের একটি টহলদল অভিযান পরিচালনা করে।

এসময় খেয়ারচর এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯/৩-এস এর চার’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদককারবারী হাফিজুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে সাড়ে ২২ কেজি গাজা ও ৯২পিচ নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬ হাজার ৩৫০টাকা।

আটককৃত চোরাকারবারি হাফিজুর রহমান রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামের মৃত: নুর ইসলামের পূত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে রৌমারী থানায় হস্তান্তরের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার