কুড়িগ্রামে সেনাবাহিনীর মতবিনিময় ও ত্রাণ বিতরণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে সেনাবাহিনীর অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ হলরুমে এ মতবিনিময় সভা হয়। পরে সেনাবাহিনীর দলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরের ত্রিমোহনী এলাকায় শতাধিক দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, লবন ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেজ প্যাকেট বিতরণ করেন।

সেনাদলের নেতৃত্বে ছিলেন রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নজরুল ইসলাম এনডিইউ, এএফডব্লিউসি পিএসসিজি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর ৭২ পদাতিক বিগ্রেড’র কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর হারুন এসজিপি, রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ রাইসুল ইসলাম, লে.কর্ণেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান প্রমুখ।

এসময় রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। তারা করোনা প্রতিরোধে নিয়োজিত হয়েছে। আমাদের প্রথম কাজ ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনা, করোনায় সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আতংক নয় সামাজিক দুরত্ব বজায় রাখা ও বাড়িতে অবস্থান করা এবং সচেতনতামূলক কার্যক্রম বেগবান করা।

পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার