কুড়িগ্রামে স্বাস্থ্য কর্মকর্তার হাতে পিপিই ও মাস্ক হস্তান্তর করলো ছাত্রলীগ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি

করোনা ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলামের হাতে পিপিই ও মাস্ক তুলে দেন জেলা ছাত্রলীগের নেতারা।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের সামনে এসব সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আল মোস্তাকিম বিল্লাহ, মেহেদী হাসান, রাব্বি, যুবায়ের, ফাহিম প্রমুখ।

জেলার সদর উপজেলায় কর্মরত কমিউনিটি লেভেলের স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য ২৫০টি মাস্ক ও ১০টি পিপিই দেয়া হয়।

এব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ড: নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের দেয়া এসব মাস্ক ও পিপিই সদর উপজেলার কমিউনিটি লেভেলের স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে। তারা এসব ব্যবহার করে করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতামূলক কাজ করতে পারবে।