গত ২৪ ঘন্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু



গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯৪১ জন। এছাড়া এই সময়ের মধ্যে  ১ হাজার ৯৭৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির বিভিন্ন তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

এর আগে,গতকাল শনিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪৬ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি নমুনা।