এবার গাজীপুরে গত ১ দিনে আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্ত সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের দাঁড়িয়েছে ১১০ জনে। ১৪২ জনের নমুনা পরীক্ষা করে বৃহস্পতিবার ৩১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা গেছে, ১ দিনে আক্রান্ত ৩১ জনের মধ্যে কাপাসিয়ায় উপজেলায় ২৩ জন, কালিগঞ্জ উপজেলায় ২ জন এবং গাজীপুর সদরে ৬ জন।

