এ,আর,ডাবলু চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে এক যুবক আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে
জানা যায়, আক্রান্ত যুবক গত ১২ই মার্চ ইতালি থেকে দেশে ফেরেন। ১৪ই মার্চ আসেন নিজ বাড়িতে। গত ১৬ই মার্চ সোমবার ওই যুবককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় তার স্বাস্থ্য পরীক্ষা করে আইইডিসিআর।
এছাড়াও, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ১০৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১০৪জনকে হোম কোয়ারেন্টাইনে এবং সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে একজনকে।
এ বিষয়ে, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান জানান , ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হবে। তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

