এ,আর,ডাবলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা ও চিকিৎসকদের মাঝে হ্যান্ডস গ্লোবস বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ জুলিয়েট পারউইন ,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা ,সাধারন সম্পাদক নজরুল ইসলাম , জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাংবাদিক মিঠুন মাহমুদ, এ,আর ডাবলু ,জীবননগর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সী নাসির উদ্দিন প্রমুখ । আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকদের মাঝে হ্যান্ডস গ্লোবস বিতারণ করা হয়।
পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ

