জীবননগর ছাত্রলীগ নেতার অভিনব কায়দায় খাদ্য সামগ্রী বিতরণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

জীবননগর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা হাসানুর রহমান তনু।

সোমবার (০৬ মার্চ) সন্ধ্যায় জীবননগর ছাত্রলীগ নেতা হাসানুর রহমান তনু নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিয়াজ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়ে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে।

আবার অনেক মধ্যবৃত্ত পরিবার আছে যারা লজ্জায় চাইতে পারে না। যদি তাদের গেটের দরজায় খাদ্য সামগ্রী বেঁধে রাখা যায়। তাহলে এটা দেখে তাদের মুখে হাসি ফুটে উঠবে। আর তাই তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।

দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’। তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি।

দেশের দুর্যোগকালীন মুহূর্তে ছিলাম ভবিষ্যতেও থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় বিভিন্ন সস্তরের নেতাকর্মী তার সাথে উপস্হিত ছিলেন।

পেপারস লাইফ/চুয়াডাঙ্গা প্রতিনিধি