ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বেশ কিছু ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সে দেশের সরকার।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত। ২৪টি ওষুধের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জানা যায়, পুরো বিশ্বের জেনেরিক ড্রাগের প্রধান সরবরাহকারী দেশ হল ভারত। গত মাসেই একাধিক ওষুধ ও ভেন্টিলেটরের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির কেন্দ্রীয় সরকার।
তবে ঠিক কী ধরনের চাপে পড়ে ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত, তা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ রফতানিতে নিষেধজ্ঞা তুলে নিতে বারবার করে বলেছেন, তা জানা গিয়েছে।
রবিবারই টেলিফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।

