দুই হাজারের পথে দেশে করোনায় মৃতের সংখ্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায়  মারা গেছেন ১৯৯৭ জন। মৃতদের ২১ জন পুরুষ এবং ৮ জন নারী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩২৮৮ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩১১৪ জন।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ১২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার তবে সাড়ে ৬৩ লাখ ৫৪ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

উল্লেখ্য,  দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।