দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৩২ জনে। এছাড়া ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪৩ জনে।

আজ বৃহস্পতিবার করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা আরো জানিয়েছেন,  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৯৭৫ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।