নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করছেন ক্রেতারা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা প্রকোপে এবার চাঁদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন লোকজন। নিজ কার্যালয়ের সামনে স্বল্পমূল্যে নিম্নআয়ের মানুষজনের জন্য এমন সুবিধা নিশ্চিত করেছে, জেলা প্রশাসন।

সেইসাথে নির্ধারিত সময় হোম কোয়ারেয়ান্টাইন নিশ্চিত হওয়ায় প্রবাসীদের সংখ্যাও হ্রাস পেয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেখা গেছে, নিরাপদ দূরত্বে বেশ কয়েকটি বৃত্ত আঁকা। তাতে অবস্থান করছেন একেকজন ক্রেতা। পাশেই পণ্যের দরদাম তালিকা। আর তা দেখেই প্রয়োজনীয় সামগ্রী তুলে নিচ্ছেন ক্রেতারা।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সততা স্টোর নামে চালু করা এই দোকান থেকে ক্রেতা নিজ হাতেই সবকিছু সংগ্রহ করতে পারবেন। বিনিময়ে নিজ হাতেই পণ্যের দাম নির্ধারিত বাক্সে জমা দিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, চাল ডাল তেল আলুসহ অতি প্রয়োজনীয় ১২টি সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। নিম্নআয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে এসব সামগ্রী দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নআয়ের সাধারণ মানুষের জন্য পণ্য সামগ্রীর এমন উদ্দেশ্য এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আর্থিক সঙ্গতির মধ্যে স্বল্প মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে পেরে ক্রেতারাও বেশ খুশি।

তাছাড়া চাঁদপুর শহরে ওষুধ ও অন্যান্য পণ্য সামগ্রীর দোকানের সামনেও সামাজিক দুরত্ব বজায় রেখে বৃত্তের মধ্যে থেকে পণ্য সামগ্রী ক্রয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে প্রশাসন।