পাকিস্তানের মসজিদগুলো থেকে করোনাভাইরাস সংক্রমণ হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির হাসপাতালগুলোর চিকিৎসকরা।
পাকিস্তান ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন (পিআইএমএ) এর প্রেসিডেন্ট ডা. ইফতিখার বার্নি বলেছেন, গত সপ্তাহে বেশি হারে সংক্রমণের ঘটনা ঘটেছে। এক মাসে প্রায় ছয় হাজার আক্রান্তের ঘটনা ঘটেছে। কিন্তু গত ছয়দিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রমযান মাস উপলক্ষে মসজিদগুলো যদি খোলা থাকে এবং মানুষজন জামাতে নামাজ আদায় করতে থাকে, তাহলে মে ও জুন মাসে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক বেড়ে যাবে।
সে দেশে মসজিদ খোলা রাখার ব্যাপারে বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মসজিদ খোলা থাকার ফলে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি হারে হচ্ছে।
পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯১৫ জন। মারা গেছেন ২৯২ জন।
সূত্র : বিজনেস টুডে

