পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আকাশে আজ(বুধবার) একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ২৩ মার্চ অনুষ্ঠেয় পাকিস্তান দিবসের বিমান-কুচকাওয়াজে অংশ নেয়ার অনুশীলন চলাকালে রাজধানীর শাকাপারিয়ান এলাকায় এফ-১৬টি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয় নি বলে পাক বিমান বাহিনীর বিবৃতিতে জানান হয়েছে। তাতে ধারণা করা হচ্ছে বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি । (ভিডিওর ওপর মাউস রাইট ক্লিক করে ফুল স্ক্রিন দিলে বা ডাবল ক্লিক করলে পুরো পর্দা জুড়ে এটি দেখা যাবে, দেখা শেষে স্কেপে চাপ দিয়ে বের হয়ে আসতে হবে) প্রথম ভিডিওতে বিমানটি পড়ার এবং দ্বিতীয়টিতে পড়ার পর ধোঁয়া ওঠার দৃশ্য দেখা যাচ্ছে)
১৯৮০’এর দশকে সংগৃহীত এফ-১৬’র বহর পাকিস্তানের বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। এ বিমানের নানা সংস্করণ ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ। এর মধ্যে ব্লক-৫২’র বিমানগুলোকে সর্বাধুনিক হিসেবে বিবেচিত হয়। পিএএফে ব্যবহৃত এফ-১৬’র বহরকে একাধিক আধুনিকায়ন করার মধ্য দিয়ে শত্রুর জন্য প্রাণঘাতী যুদ্ধবিমানে রূপান্তর করা হয়েছে।
সূত্র: পার্সটুডে

