ফাঁসির দন্ড কার্যকরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের মরদেহ নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে দাফন করা হয়েছে।
রবিবার ভোররাতে তিনটায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকায় স্কুলের পাশে কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে রাত ১২টা এক মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজেদের ফাঁসির দন্ড কার্যকর করা হয়। দাফনের বিয়য়টি নিশ্চিত করে সোনারগাঁও উপজেলার নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাজেদের দাফন প্রক্রিয়া সম্পর্ণ কেন্দ্রীয়ভাবে করা হয়েছে।
স্থানীয় প্রশাসনকেও তা জানানো হয়নি। সকালে এ খবর শুনে তিনি খোঁজ নিয়ে বিভিন্নজনের মাধ্যমে জানতে পারেন রাত তিনটায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।
পেপার’স লাইফ/খবর/জেলা

