এবার করোনার অন্যতম লক্ষণ শ্বাসকষ্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায় আজ বুধবার (৮ এপ্রিল) তাদের মৃত্যু হয়। এসময় তাদের করোনা হয়েছিল কি না সেজন্য নমুনা সংগ্রহ করা হয়। মৃত ওই দুইজনের মধ্যে একজনের বয়স ২০ এবং অন্যজনের ৫৭ বছর।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন জানান, রূপসদী গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও হার্টের রোগী ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা জেরিন বলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের ওই যুবক আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
এরপর তার এক্স-রেসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। পরবর্তীতে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
ঢাকার যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ সব কিছু প্রস্তুত করার পর অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
পেপার’স লাইফ/খবর/জেলার খবর

