এবার করোনায় আক্রান্ত ভারতের রাষ্ট্রপতি ভবন ‘রাইসিনা হিলে’র এক স্যানিটেশন কর্মীর আত্মীয়। জানা যায় আক্রান্ত ওই ব্যক্তি রাষ্ট্রপতি ভবনের কর্মী না হলেও একই প্রাঙ্গণে থাকেন।
এ ঘটনায় রাষ্ট্রপতি ভবনের ভিতর কর্মরত ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে পাঠনো হয়েছে। অন্যান্য বাড়ির লোকেরা শুধু নিত্য প্রয়োজনী জিনিস কিনতে বাইরে বের হতে পারবেন বলে জানানো হয়েছে।
সংবাদসংস্থা এএনআই-এর বরাতে জানা যায়, রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্তের খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী ১২৫ পরিবারকে স্বেচ্ছায় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও জানা যায়, সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের স্যানিটেশন কর্মীর পুত্রবধূর মায়ের মৃত্যু হয় করোনা আক্রান্তে। তার শেষকৃত্যে পুরো পরিবার উপস্থিত ছিল। পুরো পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। যদিও পরিবারে সবারই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

