ভারতের দিল্লিতে একই পরিবারের ২৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। লোকজনের ঢোকা-বেরোনো বন্ধ করে দেয়া হয়েছে। দিল্লিতে এ নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬।
জানা যায়, এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ৫৫৯ জন। আর আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,৮৫৪ জন।

