করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। গত ৫ এপ্রিল তিনি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন।

