মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর করা এক হামলায় প্রায় ৩৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। এসময় জানা যায়, নিহতদের অধিকাংশই
নারী ও শিশু।
জাতিসংঘের করা এক প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী দেশটির অশান্ত রাখাইন এবং চীন রাজ্যে এই হামলা হয়। প্রায় এক বছরের বেশি সময় ধরে আরাকান আর্মির (এএ) সশস্ত্র যোদ্ধারা অধিক স্বায়ত্তশাসনের দাবিতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
জাতিসংঘ মানবাধিবার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র রুপার্ট কোলভিল এক ব্রিফিংয়ে বলেন, এলাকাগুলোতে প্রতিদিনই বিমান হামলা ও শেল নিক্ষেপ করছে মিয়ানমার সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনী নির্বিচারে এসব সাধারণ মানুষ হত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

