১৮ দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে আনফলো করেছে হোয়াইট হাউজ। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রীর অফিস এবং ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকেও আনফলো করে দিয়েছে ট্রাম্পের কার্যালয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়ার পরই ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডল ফলো করেছিল হোয়াইট হাউস। কিন্তু তিন সপ্তাহ না পার হতেই তা আনফলো করে ট্রাম্পের কার্যালয়।
মার্কিন মুলকে হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছার পর ভারতবাসী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু তার দুদিন পরই মোদিসহ ভারত সরকারের টুইটার অ্যাকাউন্টগুলো ফলো করতে শুরু করে হোয়াইট হাউস। কিন্তু কেন আনফলো করা হয়েছে, এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্পের কার্যালয়।
সুত্র : আনন্দবাজার

