যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৪০ হাজারের অধিক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এক অতিক্ষুদ্র অদেখা অণুজীবের কাছে বিপর্যস্ত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশ। মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর কোটা ছাড়িয়েছে ৪০ হাজার।  এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৪০ হাজার ৫৬৫ জন।

যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ সাড়ে চার হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিয়মিতই দুই থেকে আড়াই হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

ইউরোপের দেশ ইতালি-স্পেনকে বহু আগেই ছাড়িয়ে গেছে দেশটি। প্রতিদিনই কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এখও পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পার হযে গেছে সাড়ে ৭ লাখ।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২১৫ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৯৮ জনের।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতেই পৌছেছে করোনা। প্রতিটিতেই রয়েছেন আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৯২৭ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৯ জন। এবং আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৭ হাজার ৩৩৯ জন।