কোভিড-১৯ সংক্রমণের জন্য দেশের বিভিন্ন প্রান্তে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। বেশ কিছু দিন ভারতে বন্ধ ছিল মদের দোকান।
তাই তো দোকান, বাজার থেকে মদের দোকান সর্বত্রই প্রায় ভিড়।
এই পরিস্থিতিতে নিজেকে করোনামুক্ত রেখে কেনাকাটা কীভাবে করা যায়, সেই ব্যবস্থাই করলেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরের কার্তিক ভেলায়ুত্থাম।
তাই তো বুদ্ধি খাটিয়ে ভিন্ন পন্থার বন্দোবস্ত করলেন তামিলনাড়ুর এক কম্পিউটার ইঞ্জিনিয়ার। যা দেখে অবাক হচ্ছেন প্রায় সকলেই। দু’দিনের অক্লান্ত
পরিশ্রমে তিনি বানিয়ে ফেলেন একটি রোবট। এই রোবট তৈরি করতে একটি কার্ডবোর্ডের বাক্স এবং চার চাকাযুক্ত কাঠের পাটাতন ব্যবহার করেন তিনি।
ওই ইঞ্জিনিয়ার জানান, ‘ওই রোবট তৈরিতে তিনি এমন প্রযুক্তির সাহায্য নেন যাতে দুর্গম রাস্তা দিয়েও খুব সহজে গন্তব্যে পৌঁছতে পারে। তার স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে ওই রোবটের ডিভাইস। যার ফলে ভিডিও কলের মাধ্যমে রোবটকে বাজার, দোকানে পাঠিয়ে সমস্ত কাজ সেরে নিতে
পারবেন তামিলনাড়ুর ওই । প্রায় ৫০ কেজি পর্যন্ত জিনিসপত্র বহনের ক্ষমতা রয়েছে রোবটি।
ইঞ্জিনিয়ারের দাবি, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ এই রোবটের মাধ্যমে কেনাকাটা করা সামগ্রীর জন্য টাকা দেওয়া যাবে শুধুমাত্র অনলাইনে। তাই বাড়ি বসে আপনি নিজেই কিনতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে মদের দোকানে রোবটকে পাঠিয়েছিলাম। দেখলাম আমার প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে এসেছে এই রোবট। তার ফলে আমাকে বাড়ির বাইরে বের হতে হল না।
তার দাবি, কেনাকাটা এমনকী খাবারদাবার অনলাইন ডেলিভারির ক্ষেত্রেও যদি এই রোবটের সাহায্য নেওয়া হয় তবে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কা অনেকটাই কম হবে।
সূত্র- সংবাদ প্রতিদিন।

