করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রাজিলেও লকডাউন চলছে। কিন্তু তা মেনে নিতে পারছে না ব্রাজিলের মানুষ। এর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে তারা।
লকডাউনের নামে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন ব্রাজিলের কয়েক হাজার গাড়ি চালক।
শনিবার ব্রাজিলের রিও ডে জেনিরো, সাও পাউলো এবং রাজধানী ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অর্থনীতিকে বাঁচাতে লকডাউন তুলে দাও’, ‘মানুষ বাঁচাতে লকডাউন তুলে দাও’ এমন শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।
এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি একটি ফেসবুক বার্তায় লেখেন, ‘রাজনীতিবীদরাই লোভ করে এই আতঙ্ক তৈরি করেছে এবং সবকিছু বন্ধ করে দিয়েছে। মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়।’
জানা যায়, ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৬০ জন। মারা গেছেন ২ হাজার ৩৬৮ জন।

