‘লকডাউন’ ভেঙে রাস্তায়, পুলিশের গুলিতে নিহত ১


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

লকডাউন অমান্য করলে যে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

আইন লঙ্ঘনকারীদের দেখা মাত্র গুলি করে হত্যার নির্দেশ দেন। প্রেসিডেন্টের সেই নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যেই এক ব্যক্তিকে গুলি করে মেরে ফেলেছে ফিলিপিন্স পুলিশ। সরকারি নির্দেশ উপেক্ষা করে, তিনি রাস্তায় বেরিয়েছিলেন।

করোনাভাইরাসের বাড়বাড়ন্তে বাধা দিতে লকডাউনই যে এইমুহূর্তে একমাত্র রাস্তা, তা বারংবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার শিকার সবক’টি দেশেই লকডাউন চলছে।

ফিলিপাইনও ব্যতিক্রম নয়। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এক মাসের লকডাউন ঘোষণা করেন। সেইসঙ্গে কেউ আইন অমান্য করলে, তাকে সরাসরি গুলি করে হত্যারও নির্দেশ দেওয়া হয় পুলিশ ও সেনাবাহিনীকে। উত্তর কোরিয়ার একনায়ক কিম-জং-উনের মতোই খ্যাপাটে ফিলিপিন্সের এই প্রেসিডেন্ট।

নিহত ৬৩ বছরের ওই ব্যক্তি মাস্ক না-পরে রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ তাকে আটকালে, উলটে গালিগালাজ করায়, পুলিশ গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি।

লকডাউন অমান্য করায় ফিলিপিন্সে এই প্রথম কোনও নাগরিকের পুলিশের গুলিতে মৃত্যু হল। পুলিশের দাবি, আইন অমান্যকারী ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ আটকালে, ধারালো ব্লেড জাতীয় কিছু দিয়ে পুলিশের দিকে তেড়ে যান। তাই গুলি চালাতে তারা বাধ্য হন।

বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণে দুতার্তে বলেন, ‘সবাইকে সতর্ক করছি। সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ, পরিস্থিতি অত্যন্ত জটিল।’

এর আগে প্রেসিডেন্ট পদে বসেই নির্বাচনী প্রতিশ্রুতি মতো ফিলিপিন্সে মাদক ব্যবসা বন্ধ করে দেন রোদ্রিগো দুতার্তে। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ফিলিপাইনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে ১৪৪ জন মারা গিয়েছেন, গোটা দেশে আক্রান্ত ৩,০৯৪ জন।

পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক