লন্ডনী কন্যা পরিচয়ে বিয়ে, অতপর…


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার ব্রিটিশ কন্যা সেজে বিয়ে করায় শিউলী বেগম নামের এক মহিলা ও তার দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে আশরাফুল রহমান নামের এক ব্যক্তির দায়ের করা মামলার প্রেক্ষিতে গত রোববার (৫ এপ্রিল) তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিউলী বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে। আর তার দুই কাজের মেয়ের একজন হলেন সুনামগঞ্জের ছাতক থানার দোয়ালিয়া গ্রামের মৃত কাচা মিয়ার মেয়ে সুমনা আক্তার (১৯) আর অন্যজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে সিমা আক্তার (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল রহমানের সঙ্গে পরিচয় হয় সিলেটের ওসমানীনগর থানার করমসী গ্রামের রহিম উল্লাহর।

পরিচয়ের সূত্র ধরে গত ফেব্রুয়ারি মাসে আশরাফুলের সঙ্গে সিলেট নগরীর উপশহর এলাকায় একটি বাসায় লন্ডনী পাত্রী হিসেবে শিউলী বেগমকে দেখাতে নিয়ে আসেন রহিম উল্লাহ।

ওই সময় শিউলী বেগম তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ থানার জিলপাইয়ে বলে জানান। এর পাশাপাশি শিউলী নিজেকে লন্ডনী কন্যা পরিচয় দেয়।

এরপর গত ১০ ফেব্রুয়ারি সিলেটে একটি হোটেলে নগদ ৫ লাখ টাকার কাবিন ও ৭ ভরি স্বর্ণালংকার দিয়ে শিউলীকে বিয়ে করেন আশরাফুল রহমান। বিয়ের পর তারা জগন্নাথপুরেই বসবাস করছিলেন।

কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শিউলী শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি যাওয়ার কয়েকদিন পর শিউলী আশরাফুলকে মুঠোফোনে জানায় সে লন্ডন চলে যাচ্ছে। একই সাথে তাদের সম্পর্ক এখানেই শেষ বলেও জানায়।

এ ঘটনার কিছুদিন পর আশরাফুল রহমান জানতে পারেন শিউলী বেগম লন্ডন নেয়ার কথা বলে সম্প্রতি জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামকে বিয়ে করেছেন।

এ খবর পেয়ে আশরাফুল গত ৩ এপ্রিল রাতে কামরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে জানান, শিউলী লন্ডনী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যম বিয়ের নামে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়।

এরপর আশরাফুল জগন্নাথপুর থানায় অভিযোগ করলে পুলিশ গত শনিবার (৪ এপ্রিল) রাতে কামরুল ইসলামের বাড়ি থেকে ভুয়া লন্ডনী কন্যা শিউলী বেগমসহ তার অপর দুই কাজের মেয়ে গ্রেপ্তার করে।

পেপার’স লাইফ/খবর/জেলা