তিন দিন জ্বর এবং শ্বাসকষ্টে ভোগার পর রোববার দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, এছাড়া ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। আজ সোমবার নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

