এবার করোনা সংক্রমণের কারণে রাজধানীর শেরেবাংলা নগর এলাকাতে মোতাহার নামের একটি বস্তি ‘লকডাউন’ করে নজরদারিতে রেখেছে পুলিশ।
জানা যায় বুধবার (৮ এপ্রিল) ওই বস্তিতে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের ঘটনায় এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মোতাহার বস্তিটি লকডাউন করা হয়েছে।
বুধবার বিকালে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পেপার’স লাইফ/খবর/রাজধানী
