সাহারা খাতুন আইসিইউতে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বার্ধক্যজনিত রোগে ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে তাকে কেবিন থেকে জেনারেল আইসিইউতে স্থানান্তর করা হয়।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত নন। আগেই তার করোনা পরীক্ষা করা হয়েছে। যার রিপোর্ট নেগেটিভ।’ সাবেক এই মন্ত্রীর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বেলা ১২টার দিকে ইউনাইটেড হসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে কিছুক্ষণ আগে জেনারেল আইসিইউতে শিফট করা হয়েছে।

সাহারা খাতুনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন আছেন।