সারাবিশ্বে যেখানে প্রতিদিনই পৃথিবীর নানা প্রান্তে মৃত্যুর খবর আসে সেখানে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়াতে আশার আলো দেখাল এক নবজাতক। সম্প্রতি করোনায় আক্রান্ত এই শিশুটি সুস্থ হয়ে উঠেছে।
পৃথিবীতে আসার মাত্র পাঁচদিনের মাথায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয় সে। তবে প্রায় এক মাস ধরে চিকিৎসা নেওয়ার পর ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি।
করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে শিশুদের জন্য তৈরি ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তার। অবশেষে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরল সে।
বিশ্বের ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বে ৩১ লাখ ৫৪ হাজার ৮৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।

