করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভালো আছেন।
গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও আজ (মঙ্গলবার) সকাল থেকে তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। এই মুহূর্তেই তাকে কেবিনে স্থানান্তর করা গেলেও আপাতত আইসিইউতে রেখে অক্সিজেন দেয়া হচ্ছে।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গণমাধ্যমকে এ সব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুরের দিকে মোহাম্মদ নাসিম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় এসময় তার করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করা হয়। রাত আটটায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

